এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় তাহসানের সঙ্গে নিজের স্মৃতি শেয়ার করেছেন নিউইয়ার্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক ছন্দা বিনতে সুলতান। সোমবার (১২ জানুয়ারি) এক লম্বা পোস্টে তিনি লিখেছেন, “আলো, আলো আমি কখনও খুঁজে পাবো না…. কয়েক বছর আগের কথা, জে.এফ.কে হয়ে ঢাকা তারপর ইউ.এস.বাংলার বিমান করে চট্টগ্রাম যাচ্ছি। বিমান বন্দর থেকে বাসে করে খানিকটা দূরে গিয়ে ইউ এস বাংলার ফ্লাইটে উঠতে হয়। বাসের জন্য অপেক্ষা করছি এমন সময় নজরে পড়লো সংগীতশিল্পী তাহসান এবং তার এক বন্ধু আমার একটু সামনে দাঁড়িয়ে।’